বাংলাEN
Eastern Insight
Eastern Insight
ইস্টার্ন ইনসাইটA Bangla-first publication on Eastern Asia & Beyond
প্রবাসী

রোনালদো কখনোই সমস্যা নয়, জানালেন পর্তুগাল কোচ

পর্তুগাল জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েই ক্রিস্তিয়ানো রোনালদোকে ঘিরে নিজের অবস্থান পরিষ্কার করলেন হোর্হে জেসুস। অভিজ্ঞ এই কোচ জানিয়ে দিয়েছেন, রোনালদো যদি খেলার মতো ফিট থাকেন এবং জাতীয় দলে নির্বাচনের যোগ্যতা ধরে রাখেন, তাহলে তাকে অবশ্যই দলে ডাকবেন।

Admin User10 জুলাই, 2026
রোনালদো কখনোই সমস্যা নয়, জানালেন পর্তুগাল কোচ
শুক্রবার আনুষ্ঠানিকভাবে পর্তুগালের কোচ হিসেবে পরিচয় পর্বে জেসুস বলেন, 'সে যত দিন খেলবে এবং নির্বাচনের মতো অবস্থায় থাকবে, আমি তাকে দলে নেব। অবশ্যই সেটা জাতীয় দলের স্বার্থ ও আমার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই হবে।'৪১ বছর বয়সী রোনালদোর জন্য ২০২৬ বিশ্বকাপ সুখকর ছিল না। শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে...

শুক্রবার আনুষ্ঠানিকভাবে পর্তুগালের কোচ হিসেবে পরিচয় পর্বে জেসুস বলেন, 'সে যত দিন খেলবে এবং নির্বাচনের মতো অবস্থায় থাকবে, আমি তাকে দলে নেব। অবশ্যই সেটা জাতীয় দলের স্বার্থ ও আমার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই হবে।'

৪১ বছর বয়সী রোনালদোর জন্য ২০২৬ বিশ্বকাপ সুখকর ছিল না। শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। পুরো আসরে তার পারফরম্যান্সও সমালোচনার মুখে পড়ে। 

বিশ্বকাপের আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন, এটিই হবে তার শেষ বিশ্বকাপ। তবে জাতীয় দল থেকে অবসরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি।

Newsletter

সর্বশেষ বিশ্লেষণ সরাসরি আপনার ইনবক্সে

ইস্টার্ন ইনসাইট নিউজলেটারে সদস্য হন এবং আঞ্চলিক বিশ্লেষণ, ভূরাজনীতি ও অর্থনীতির গভীর প্রতিবেদন পান।