৩২২ লেবার এমপির সমর্থন পেলেন বার্নাম, প্রধানমন্ত্রী হলে যা করবেন
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পরবর্তী নেতা ও প্রধানমন্ত্রী হওয়ার পথে আরও এক ধাপ এগিয়েছেন অ্যান্ডি বার্নাম। দলটির বর্তমান নেতা ও প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হতে দলীয় ৪০৩ এমপির মধ্যে ৩২২ জন ইতোমধ্যে তাকে মনোনয়ন দিয়েছেন।

আজ শুক্রবার সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আর মাত্র একজন এমপির সমর্থন পেলে বার্নামের বিরুদ্ধে আর কোনো প্রার্থীর প্রতিদ্বন্দ্বীতায় অংশ নেওয়ার সুযোগ থাকবে না। কারণ নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে একজন প্রার্থীকে অন্তত ৮১ জন লেবার এমপির সমর্থন পেতে হবে।
যুক্তরাজ্যে ৬৫০ আসনের হাউস অব কমন্সে বর্তমানে ৪০৩ জন লেবার পার্টির এমপি রয়েছেন।
কয়েকজন এমপি জানিয়েছেন, বৃহস্পতিবার তারা মনোনয়ন দিতে পারেননি। তবে পার্লামেন্টে ফেরার পর বার্নামকে সমর্থন দেবেন।
বিবিসি জানায়, আর কেউ প্রতিদ্বন্দ্বিতা না করলে আগামী সপ্তাহে বার্নামকে লেবার পার্টির নতুন নেতা ঘোষণা করা হবে। এরপর আগামী ২০ জুলাই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন।
